• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

সুদমুক্ত ইসলামি ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দেশ টিভি ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শরিয়াহভিত্তিক ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রচলিত সুদের পরিবর্তে কর্জ ও উজরাহ বা সেবামূল্যভিত্তিক নীতি অনুসরণ, নগদ টাকা উত্তোলনে নির্দিষ্ট অঙ্কের ফি আরোপ এবং ফি বা চার্জ পরিবর্তনের অন্তত ৩০ দিন আগে গ্রাহককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে ইসলামি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ টাকা উত্তোলন ও ইউটিলিটি বিল পরিশোধের মতো লেনদেনকে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য করতে বলা হয়েছে। এ ধরনের ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ বা সুবিধা নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের আগে জারি করা নির্দেশনাগুলো বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামি ক্রেডিট কার্ডের পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ ও পরিচালনপদ্ধতির প্রতিটি ক্ষেত্রে শরিয়াহর নীতি অনুসরণ করতে হবে। এ-সংক্রান্ত সব কার্যক্রমও শরিয়াহসম্মত হতে হবে।

প্রচলিত সুদভিত্তিক ব্যবস্থার পরিবর্তে ব্যাংকগুলোকে কর্জ ও উজরাহ বা সেবামূল্যভিত্তিক নীতি অনুসরণ করতে হবে। এর মাধ্যমে ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় সুদভিত্তিক লেনদেন এড়িয়ে শরিয়াহসম্মত কাঠামো বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিষিদ্ধ পণ্যের লেনদেনে ব্যবহার করা যাবে না

ইসলামি ক্রেডিট কার্ড দিয়ে শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ পণ্য ও সেবা কেনা বা এ-সংক্রান্ত লেনদেন করা যাবে না। নির্দেশনায় মদ, জুয়া ও তামাকের মতো পণ্য ও সেবার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, কার্ডের ফি ও চার্জের পাশাপাশি গ্রাহকের লেনদেনের ধরনও শরিয়াহর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

নগদ উত্তোলনে শতাংশ হারে ফি নয়

ইসলামি ক্রেডিট কার্ড দিয়ে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া যাবে। তবে উত্তোলিত টাকার পরিমাণের ওপর শতাংশ হারে ফি আরোপ করা যাবে না।

অর্থাৎ, নগদ টাকা উত্তোলনের ফি নির্ধারণে ব্যাংকগুলোকে নির্দিষ্ট অঙ্কের ভিত্তিতে চার্জ ধার্য করতে হবে। উত্তোলিত অর্থের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে শতাংশের হিসাবে ফি বাড়ানোর সুযোগ থাকবে না।

ফি পরিবর্তনের ৩০ দিন আগে জানাতে হবে

ইসলামি ক্রেডিট কার্ডের ফি বা চার্জ পরিবর্তন করতে হলে অন্তত ৩০ দিন আগে গ্রাহককে জানাতে হবে। এতে কার্ড ব্যবহারের খরচসংক্রান্ত পরিবর্তন সম্পর্কে আগাম জানতে পারবেন গ্রাহকেরা।

মুদারাবাভিত্তিক আমানত ব্যবহার করা যাবে না

কার্ড পরিচালনার জন্য গ্রাহকদের মুদারাবাভিত্তিক সঞ্চিত আমানতের তহবিল ব্যবহার করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ইসলামি ব্যাংকিংয়ে মুদারাবা একটি বিনিয়োগভিত্তিক চুক্তি, যেখানে নির্ধারিত নীতি অনুযায়ী মুনাফা বণ্টন করা হয়।

লেনদেন হবে সুদমুক্ত ঋণ

নির্দেশনা অনুযায়ী, ইসলামি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ টাকা উত্তোলন এবং ইউটিলিটি বিল পরিশোধের মতো লেনদেন কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ বা সুবিধা নেওয়া যাবে না।

আরও পড়ুন

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মাল্টা ৫০০ টাকা কেজি দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

নতুন নির্দেশনায় ইসলামি ক্রেডিট কার্ডের লেনদেন, ফি নির্ধারণ, তহবিল ব্যবহার ও গ্রাহককে তথ্য জানানোর ক্ষেত্রে শরিয়াহসম্মত নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে এসব নির্দেশনা মেনে কার্ড পরিচালনা করতে হবে।

এমএম

  • ইসলামি ক্রেডিট কার্ড
  • বাংলাদেশ ব্যাংক
  • নির্দেশনা
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে অধিদপ্তরের জরুরি নির্দেশনা
শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে অধিদপ্তরের জরুরি নির্দেশনা
রাতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা
রাতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা
সারের ডিলারশিপ নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
সারের ডিলারশিপ নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের
ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।